নবাবগঞ্জে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে বিদেশগামী কর্মী ভাইবোনদের নিয়ে গমনপূর্ব ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কারিতাস আইএমডিসি প্রকল্পের বারুয়াখালী আইসিটি সেন্টারে এ সভা করা হয়। লোকাল এডভাইজারী কমিটির সভাপতি মোসা. সেলিনা বেগম সভায় সভাপতিত্ব করেন।

আরও দেখুন নবাবগঞ্জে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

দোহারে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

নবাবগঞ্জে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার ভৌমিককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে তাকে এ বিদায়ী সংবর্ধনা জানানো হয়। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, যে কোনো প্রতিষ্ঠানে চাকরী চিরস্থায়ী নয়।

আরও দেখুন দোহারে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

দোহারে প্রশাসনকে ফাঁকি দিয়ে ১২ বছরের মেয়েকে বিয়ে দিল পরিবার

দোহারের মুকসুদপুর ইউনিয়নের দুবলি গ্রামে জয়নব আক্তার (১২) নামে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রীর বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। জয়নব আক্তার দুবলি গ্রামের জয়নাল শেখের দ্বিতীয় সন্তান। বাল্যবিবাহের কথা জানতে পারে স্থানীয় এক কলেজ ছাত্র। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক উপস্থিত হয় উপজেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের অভিযানের আশঙ্কা বুঝতে পেরে বিয়ে পড়ানোর আগেই কনেকে বিদায় দেয় কনের বাবা জয়নাল শেখ এবং বাল্যবিবাহে

আরও দেখুন দোহারে প্রশাসনকে ফাঁকি দিয়ে ১২ বছরের মেয়েকে বিয়ে দিল পরিবার

সংবাদ প্রকাশের পর এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি কমালেন দোহারের শিক্ষা প্রতিষ্ঠানগুলো

দোহার নবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফরম পূরণ বাবদ সরকার কর্তৃক নির্ধারিত ফি’র বাইরেও নেওয়া হচ্ছিল বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত টাকা। যা প্রদান করতে অস্বীকৃতি প্রকাশ করে বেশকিছু সচেতন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অভিভাবকেরা স্থানীয় সাংবাদিকদেরকে বিষয়টির সম্পর্কে অবহিত করলে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় এবং ঐ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের থেকে বিষয়টির সম্পর্কে জানতে চাওয়া হয়।

আরও দেখুন সংবাদ প্রকাশের পর এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি কমালেন দোহারের শিক্ষা প্রতিষ্ঠানগুলো

অপপ্রচারে কান দেবেন না: প্রধানমন্ত্রী

গুজব ছড়িয়ে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টির সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে অপপ্রচারে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও দেখুন অপপ্রচারে কান দেবেন না: প্রধানমন্ত্রী

গোপন বিয়ের চার বছর পূর্তি

নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মম দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। শোবিজে কান পাতলেই শোনা যায়, তারা দুজনই সংসার করছেন। এ নিয়ে দুজনেই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অবশেষে প্রকাশ্যে এলো গোপন বিয়ের খবর। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিহাব শাহীন ও মম দুজন দুজনকে চার বছরের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। ভক্ত অনুরাগীদের পাশাপাশি শোবিজের তারকারাও শুভ কামনা জানিয়েছেন এই জুটিকে।

আরও দেখুন গোপন বিয়ের চার বছর পূর্তি

কোন পথে বিএনপি

* ভবিষ্যৎ গন্তব্য নিয়ে অন্ধকারে নেতাকর্মীরা
* অনিশ্চয়তায় খালেদার মুক্তি
* অনুমতির বেড়াজালে আন্দোলন কর্মসূচি
* দল পুনর্গঠনে জটিলতা
* শীর্ষ নেতৃত্বে আস্থাহীনতা
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বড় দল বিএনপির ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চরম অন্ধকারে সাধারণ নেতাকর্মীরা। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্ব আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রবাস জীবনের সমাপ্তি নিয়ে যেমন দলটির সংশ্লিষ্ট মহলে অনিশ্চয়তা বিরাজ করছে তেমনি দলটির বর্তমান সাংগঠনিক কর্মকা- নিয়েও খোদ শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নানা ক্ষোভ, অসন্তোষ ও আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। দলটির বর্তমান কর্মকা-র সমালোচনা করে সম্প্রতি শীর্ষ দুই নেতার পদত্যাগের পর বিষয়টি প্রকাশ্য আলোচনায় আসে।

আরও দেখুন কোন পথে বিএনপি

বদলাচ্ছে আবহাওয়া, রোগবালাই নিয়ে সাবধান

প্রকৃতি বদলাচ্ছে, কেমন একটা ঠাণ্ডা আবহাওয়া টের পাচ্ছি আমরা। দিনের বেলা কিছুটা গরমবোধ হলেও সকালে আর রাতে শীত শীত লাগছে। এই সময়টাতে না খুব বেশি ঠাণ্ডা বা খুব বেশি গরম থাকে না। মোটামুটি সুন্দর একটি আবহাওয়া।

আরও দেখুন বদলাচ্ছে আবহাওয়া, রোগবালাই নিয়ে সাবধান

নবীজির মহানুভবতা

ইহুদিরা নবীজিকে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করে। এমনকি হত্যারও চেষ্টায় লিপ্ত হয়। একবার নবীজির ওপর জাদু করল ইহুদিরা। মদিনায় তাদের মিত্র বনু জুরায়েক গোত্রের লাবিদ ইবনে আসাম নামক এক ইহুদি তার মেয়েদের মাধ্যমে নবীজিকে জাদু করে। প্রথমে সে নবীজির খাদেমের মাধ্যমে নবীজির কয়েকটি চুল ও ব্যবহৃত একটি চিরুনি সংগ্রহ করে। তারপর তার মেয়েদের দিয়ে সেই চুলে ১১টি জাদুর ফুঁক দিয়ে ১১টি গিরা দেয় ও তার মধ্যে ১১টি সুচ ঢুকিয়ে দেয়। অতঃপর চুল ও সুচসহ চিরুনিটি একটি খেজুরের কাঁদির খোলা আবরণীর ভেতর রেখে মদিনার ‘যারওয়ান’ নামজ একটি পরিত্যক্ত ক‚পের তলায় একটি বড় পাথরের নিচে চাপা দিয়ে রাখে।

আরও দেখুন নবীজির মহানুভবতা

পেঁয়াজের ফাঁকে চাল নিয়ে চালবাজি

দাম ডাবল সেঞ্চুরি পেরিয়ে তিনশ ছোঁয়ার পর্যায়ে পেঁয়াজের বাজার নিয়ে শুভসংবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে। কার্গো বিমান ভাড়া করে পেঁয়াজ আনা হচ্ছে। ওই পেঁয়াজ এলে দাম কমে যাবে। পাশাপাশি যাদের কারণে পেঁয়াজের দাম বেড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সম্প্রতি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশের বক্তব্যে প্রধানমন্ত্রী হুঁশিয়ারির সঙ্গে আরও কিছু সম্পূরক বার্তাও দিয়েছেন। পেঁয়াজ নিয়ে কারসাজির প্রসঙ্গ টেনে বলেছেন, বাংলাদেশের মানুষ যখন ভালো থাকে তখন একটা শ্রেণি ষড়যন্ত্রে মেতে ওঠে। ইস্যু তৈরি করে। এদেশের মানুষ ভালো থাকুক সুখে-শান্তিতে থাকুক তা একটা শ্রেণি চায় না। পেঁয়াজের দাম বৃদ্ধির যৌক্তিকতাও আসে তার বক্তব্যে। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে তার চেষ্টায় অটল থাকার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

আরও দেখুন পেঁয়াজের ফাঁকে চাল নিয়ে চালবাজি