নবাবগঞ্জে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জে বিদেশগামী কর্মী ভাইবোনদের নিয়ে গমনপূর্ব ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কারিতাস আইএমডিসি প্রকল্পের বারুয়াখালী আইসিটি সেন্টারে এ সভা করা হয়। লোকাল এডভাইজারী কমিটির সভাপতি মোসা. সেলিনা বেগম সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন কারিতাস নবাবগঞ্জ উপজেলার মাঠ কর্মকর্তা মো. আব্দুল খালেক, নারায়ন চন্দ্র মজুমদার নয়নয় প্রমুখ। ওরিয়েন্টেশন সভায় অভিবাসনের ধাপ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অভিবাসন প্রক্রিয়া কিভাবে নিরাপদ করা যায় সেই বিষয়ে বিভিন্ন ভিডিও ক্লিপ প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *