দোহারে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার ভৌমিককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে তাকে এ বিদায়ী সংবর্ধনা জানানো হয়। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, যে কোনো প্রতিষ্ঠানে চাকরী চিরস্থায়ী নয়। বয়স সীমা পার হওয়ার সাথে সাথে তাকে বিদায় নিতে হয় এটাই প্রকৃতির নিয়ম। তিনি আরও বলেন, শিক্ষকরা সমাজের আয়না, তাদের দেখেই শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। মনে রাখবেন আপনারা যদি আপনাদের দায়িত্ব অবহেলা করেন তাহলে আপনার শিক্ষার্থীরাও তাই শিখবে। বিদায়ী সাবেক প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার ভৌমিক অস্ত্রুসিক্ত চোখে শিক্ষকদের উদ্দেশ্য বলেন, বহু যত্নে তিল তিল করে এই বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছি। আপনাদের কাছে আমার শেষ অনুরোধ এই স্কুলের শোনাম যেনো অক্ষত থাকে। মনে রাখবেন, হয়তো আমার মত আপনারাও একদিন বিদায় নিবেন, যদি সেই বিদায় আজকের মত আনন্দের না হয় তবে শিক্ষক হয়ে লাভ কি।
বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি মাসুদ রেজা খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মঞ্জুরুল আলম নাহিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এম.এ বারী বাবুল মোল্লা, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান শিকদার, সাবেক চেয়ারম্যান রজ্জব মোল্লা, হাফিজুর রহমান, ঢাকা ডিএইচএমএস এর কর্মকর্তা ডা.সাহানারা বেগম, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইদুর রহমান শাহিন, বারুয়াখালী বাজার সমিতির সভাপতি রেজাউল করিম রাজু, ন্যাশনাল ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সহ সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *