গোপন বিয়ের চার বছর পূর্তি

নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মম দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। শোবিজে কান পাতলেই শোনা যায়, তারা দুজনই সংসার করছেন। এ নিয়ে দুজনেই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অবশেষে প্রকাশ্যে এলো গোপন বিয়ের খবর। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিহাব শাহীন ও মম দুজন দুজনকে চার বছরের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। ভক্ত অনুরাগীদের পাশাপাশি শোবিজের তারকারাও শুভ কামনা জানিয়েছেন এই জুটিকে।
বিয়ে প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ২০১৫ সালে আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। তার আগে বেশ কয়েক বছর প্রেম করেছি। তিনি আরও বলেন, আমাদের বিয়ের আগেই গণমাধ্যমে আমাদের প্রেম আর বিয়ের খবর প্রকাশ হয়েছিল তাই ব্যাপারটা জানানো হয়নি। তবে আমাদের দুই পরিবার জানতেন ব্যাপারটা। এর আগে মম ২০১০ সালের ৩১ মার্চ এজাজ মুন্নাকে প্রথম বিয়ে করেন। ২০১১ সালের ২ মার্চ তাদের একমাত্র ছেলে উদ্ভাস জন্মগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *