নবাবগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার শোল্লা, যন্ত্রাইল, কৈলাইল, আগলা ও বাহ্রা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান সংসদ সদস্য। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
মণ্ডপ কর্তৃপক্ষ ও স্থানীয় ভক্তদের উদ্দেশ্যে খন্দকার আবু আশফাক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মীয় উৎসব অত্যন্ত আনন্দঘন পরিবেশে সব ধর্মের মানুষ মিলেমিশে উদযাপন করে। এসময় তিনি যেকোনো প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকারও দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংসদ সদস্যের সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং বাহ্রা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *