দোহারে দক্ষিণ জয়পাড়ায় অস্ত্রসহ খলিলকে গ্রেফতার করেছে র‌্যাব

ঢাকার দোহারে অস্ত্র ও ইয়াবাসহ খলিলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ভোরে খলিলকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। খলিল উপজেলার দক্ষিণ জয়পাড়া (বটিয়া) গ্রামের মৃত মন্নাফ বেপারীর ছেলে।

আরও দেখুন দোহারে দক্ষিণ জয়পাড়ায় অস্ত্রসহ খলিলকে গ্রেফতার করেছে র‌্যাব

দোহারে জয়পাড়া পূর্ব-বাজার নির্বাচন সম্পন্ন

দোহারে সোমবার জয়পাড়া পূর্ব বাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তীব্র উত্তেজনা পূর্ণ এই নির্বাচন জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হয়ে দুপুর ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নাসির উদ্দিন চৌধুরী (আলমগীর) পেয়েছেন ২৩৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দী রুবেল বেপারী পেয়েছেন ১৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জুলহাস উদ্দিন পেয়েছেন ৩০৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দী জামাল উদ্দিন পেয়েছেন ৬৭ ভোট।

আরও দেখুন দোহারে জয়পাড়া পূর্ব-বাজার নির্বাচন সম্পন্ন

চিকিৎসা সেবা ব্যাহত, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্যে

ঢাকার দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতাল ছেড়ে চিকিৎসকরা ব্যস্ত প্রাইভেট ক্লিনিকে। সরেজমিন জানা যায়, দোহার উপজেলায় চিকিৎসা সেবার অন্যতম নির্ভরযোগ্য স্থান হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সম্প্রতি দালালদের প্রকাশ্যে রোগী বাণিজ্যের কারণে সরকারের মহৎ উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে।

আরও দেখুন চিকিৎসা সেবা ব্যাহত, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্যে

বান্দুরায় উচ্ছেদের পর পূণরায় রাস্তা দখল

সপ্তাহ না যেতেই নবাবগঞ্জের পুরাতন বান্দুরা বাজারের ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। এক সপ্তাহ আগে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ দোকান ও স্থাপনা ভেঙ্গে রাস্তাটি দখলমুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। কিন্ত এক সপ্তাহর মধ্যেই স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় আবার সেই পুরানো চেহারায় ফিরে এসেছে নয়নশ্রী ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি। মাত্র এক সপ্তাহ ব্যবধানে রাস্তাটি আবারও দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ পথচারীরা।

আরও দেখুন বান্দুরায় উচ্ছেদের পর পূণরায় রাস্তা দখল

দোহারে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান বন্ধ

ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে ইন্টারনেট ব্যবসা করার দায়ে স্কাইভিউ নামক এক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট জ্যোতি বিকাশ চন্দ্র

আরও দেখুন দোহারে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান বন্ধ

পালামগঞ্জে মৃত্যু ফাঁদে পরিণত সংযোগ সেতুটি

ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জের পূর্বদিকে অবস্থিত পশ্চিম রাইপাড়া সংযোগ সেতুটির বেহাল দশা দীর্ঘদিন ধরে। এর ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছে এই জনপদের ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। স্থানীয়দের দাবি, তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সেতুটি দ্রুত সংস্কার করা হোক।

আরও দেখুন পালামগঞ্জে মৃত্যু ফাঁদে পরিণত সংযোগ সেতুটি

দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি পদ্মা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

দোহার উপজেলায় সরকারি পদ্মা কলেজের ছাত্র ও বাংলাদেশ পুলিশ বাহিনীতে সদ্য নিয়োগপ্রাপ্ত জিহাদ হোসেন বিল্লাল (১৮) নামে যুবকের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিহাদ হোসেন বিল্লাল নারিশা পশ্চিম চর লঞ্চঘাট গ্রামের জালাল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী শেখ ফরহাদ জানায়, উপজেলার গাজিবাড়ির রোডে তিন যুবক জিহাদ.

আরও দেখুন দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি পদ্মা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নবাবগঞ্জে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে বিদেশগামী কর্মী ভাইবোনদের নিয়ে গমনপূর্ব ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কারিতাস আইএমডিসি প্রকল্পের বারুয়াখালী আইসিটি সেন্টারে এ সভা করা হয়। লোকাল এডভাইজারী কমিটির সভাপতি মোসা. সেলিনা বেগম সভায় সভাপতিত্ব করেন।

আরও দেখুন নবাবগঞ্জে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

দোহারে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

নবাবগঞ্জে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার ভৌমিককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে তাকে এ বিদায়ী সংবর্ধনা জানানো হয়। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, যে কোনো প্রতিষ্ঠানে চাকরী চিরস্থায়ী নয়।

আরও দেখুন দোহারে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

দোহারে প্রশাসনকে ফাঁকি দিয়ে ১২ বছরের মেয়েকে বিয়ে দিল পরিবার

দোহারের মুকসুদপুর ইউনিয়নের দুবলি গ্রামে জয়নব আক্তার (১২) নামে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রীর বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। জয়নব আক্তার দুবলি গ্রামের জয়নাল শেখের দ্বিতীয় সন্তান। বাল্যবিবাহের কথা জানতে পারে স্থানীয় এক কলেজ ছাত্র। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক উপস্থিত হয় উপজেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের অভিযানের আশঙ্কা বুঝতে পেরে বিয়ে পড়ানোর আগেই কনেকে বিদায় দেয় কনের বাবা জয়নাল শেখ এবং বাল্যবিবাহে

আরও দেখুন দোহারে প্রশাসনকে ফাঁকি দিয়ে ১২ বছরের মেয়েকে বিয়ে দিল পরিবার