নিজস্ব প্রতিবেদক : সরকারি পদ্মা কলেজ রোভার স্কাউটের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক তাবু বাস ও দীক্ষা অনুষ্ঠান। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভারের সহকারী কমিশনার বাদশা আলমগীর এবং প্রধান স্কাউট ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্যে বিভাগের সহকারী অধ্যাপক ড. মুমিত আল রশিদ।

সরকারি পদ্মা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. জালাল হোসেনের সভাপতিত্বে এবং পদ্মা কলেজ রোভার স্কাউটের আর.এস.এল প্রভাষক ইদ্রিস আলী ও মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পদ্মা কলেজ রোভারের সাধারণ সম্পাদক মোল্লা মো. ইমদাদুল হক চাঁন, সহকারী অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম ও কাজী জিল্লুর রহমান, এবিএম আব্দুর রকিব, জাগ্রত জনতার সহ-সম্পাদক ও প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক মাহবুবুল হক, আমজাদ হোসেন, আব্দুল লতিফ, এরশাদুল হক। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, দোহার উপজেলা ছাত্রলীগ, মুকসুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্যবৃন্দ প্রমুখ।
রোভার স্কাউট লিডার শাকিল আহমেদের নেতৃত্বে জাকজমকপূর্ণ আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের সমাপ্তি হয়।
