দোহারে মালিকান্দা কলেজের সামনে স্পিড ব্রেকার স্থাপন করলেন সালাউদ্দিন দরানী

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে ২য় দফা শিক্ষার্থীদের আন্দোলনের ফলে মালিকান্দা কলেজের সামনে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রর্সিং স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) নিজ অর্থায়নে কলেজের সামনে দুই পাশে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপন করেন ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্র-ছাত্রীসহ সচেতন মহল।

এবিষয়ে সালাউদ্দিন দরানী নববাংলাকে বলেন, সব সময় আমি ও আমার পরিবার চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করে যাওয়ার।সড়ক দুর্ঘটনায় সাজিদ নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অন্দোলনের সাথে সাথে দোহার উপজেলা ও থানা প্রশাসনের সহযোগিতায় আমি শিক্ষার্থীদের কল্যাণের কথা ভেবেই এমন উদ্যোগ গ্রহণ করেছি। রাস্তায় কোনো তাঁজা প্রাণ ঝরে যাক এটা আমরা চাইনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *