নিজস্ব প্রতিনিধি : দোহার উপজেলার বিলাশপুর গণি শিকদার উচ্চ বিদ্যালয় মাঠে এমপিএল প্রিমিয়ার লীগের শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কাশেম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার।
এসময় উপস্থিত ছিলেন, বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, নুরুল হক মেম্বার, ফরহাদ মেম্বার, আক্কাছ শিকদার, আবুল বাশার, মো. হারুন, হাবিব শিকদার, তোফাজ্জল হোসেন, মো. মিলনসহ আরও অনেকে।
