নিজস্ব প্রতিবেদক : গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৭ জানুয়ারি ২০২০ রাত ০৪:৩৫ ঘটিকায় বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাইটং পাড়া এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের সময় তল্লাশি করে বাসা হতে ৯৫০০ পিস ইয়াবাসহ মোছাঃ ছানোয়ারা বানু (১৯) নামক একজন রোহিঙ্গা মহিলা কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায় যে, তিনি লেদা-২৪ নং ক্যাম্পের এলএসএসবি ব্লক, বাসা নং-১৮ এ বসবাসকারী মো. লাল মিয়ার মেয়ে। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী মাদক কারবারী জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। জব্দকৃত ইয়াবা সে পাচারের উদ্দেশ্যে বাসায় মজুদ করে রেখেছিল। আটককৃত নারী মাদক কারবারী ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
