ঘরে ঢুকে দোহারে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের চরকুশাই এলাকায় মঙ্গলবার গভীর রাতে শেখ সামাদের বাড়িতে হামলা চালিয়েছে দুুর্বৃত্তরা। এ সময় বাড়ির মালিক শেখ সামাদ (৬৫) ও তার ছেলে শেখ নয়নকে (২৫) কুপিয়ে জখম করা হয়। লুুট করা হয় বাড়িতে থাকা নগদ আড়াই লাখ টাকা, ১টি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোনসহ একটি এটিএম কার্ড। দোহার থানার চর মোহাম্মদপুর ফাঁড়ির টহল পুুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুত্বর আহত শেখ নয়নকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেখ সামাদের পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার রাত প্রায় আড়াইটার দিকে বসতঘরের পেছনের দরজা ভেঙে চার দুুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই নয়নকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। নয়নের বাবা শেখ সামাদ দুুর্বৃত্তদের থামাতে গেলে তাকেও এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘরের সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে আটকে রাখা হয়। পরে ঘরের আসবাবপত্র ভেঙে লুুটপাট করে দুুুর্বৃৃৃত্তরা। এ সময় দোহার থানার চর মোহাম্মদপুর ফাঁড়ির টহল পুুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দোহার থানার চর মোহাম্মদপুর ফাঁড়ির টহল পুুলিশের উপপরিদর্শক দিনেশ ঘোষ হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *