নবাবগঞ্জে পৌষ পার্বণ উপলক্ষে গরু দৌড় ও কাছি ছেঁড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : শত বছরের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার শোল্লা ইউনিয়নের চন্দ্রখোলা মাঠ এবং নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী খেলার মাঠে পৌষ পার্বন উপলক্ষে এ ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করে এলাকাবাসী।
প্রতিবছর বাংলা সনের পৌষ মাসের শেষ দিন সাকরাইন ও পৌষ পার্বণ উপলক্ষে এ গরু দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় এসব স্থানে। গরু দৌড়কে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে আয়োজন করা হয়েছে নানান রকমের পিঠাপুলির। অতিথিদের নানা রকমের আপ্যায়নের মাধ্যমে যুক্ত হয় উৎসবের আমেজ। মাঠের দু’পাশে বিভিন্ন পসরা সাঁজিয়ে বসেছে গ্রাম্য মেলা। ইট পাথরের এ আধুনিক সভ্যতায় হাপিয়ে উঠা লোকজন কয়েক ঘন্টার জন্য হলেও উপভোগ করেছে হারিয়ে যাওয়া ঐতিহ্য গরু দৌড় প্রতিযোগিতা। শিশু, কিশোর, নারী-পুরুষ, তরুণ-তরুণীর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মাঠের আশ পাশ।

খানেপুর গ্রামের বাসিন্দা হাসেম আলী বলেন, এখন আর আগের মতো গরু দৌড় হয় না। আগে গ্রাম-গঞ্জের অনেক এলাকাই দেখা যেত গরু দৌড় প্রতিযোগিতা। আধুনিকতার ছোঁয়ায় এখন আর তেমন চোঁখে পড়ে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *