মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। রবিবার(২১ ফেব্রুয়ারি) ভোর থেকে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,স্কুল,কলেজ,ও বিভিন্ন পেশাজীবীর উপজেলা শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন। অপরদিকে,১৯৫২ ভাষা আন্দোলনে শহিদ রফিক উদ্দিন আহমদ উপজেলার বলধারা পারিল তার নিজ বাড়ির শহিদ মিনারে সকাল ১১টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম ফেরদৌস এর নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান,শহিদ রফিকের ছোট ভাই বীরমুক্তিযোদ্ধা মো.খোরশেদ আলম,ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি মসলেহউদ্দিন খান মজলিস প্রমুখ। দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম পি.পি.এম এর নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতান প্রমুখ। এ ছাড়া শিবালয় সার্কেল ,সিংগাইর সার্কেল,ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ আলাদাভাবে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। পরে ভাষা শহিদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
