মো. নূরুল্লাহ খান, শাজাহান, আরব আমিরাত থেকে: যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুবাই বাংলাদেশ কনস্যুলেট, ফুজিরা বাংলাদেশ সমিতি চট্রগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। করোনাকালীন সময়ে এই দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সীমিত আকারে যথাযোগ্য মর্যাদায় দিবসটি দিবসটি পালন করা হয়। এরপর বাংলাদেশ সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা নুরুল আজিজ চৌধুরী, প্রকৌশলী মাসুদুল হক, সহ-সভাপতি বাবু তপন সরকার, সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ, সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মাহাবুব, মোহাম্মদ আইয়ুব, সাইফুর রহমান, মোহাম্মদ আবুল কাশেম সহ আরো অনেকে। বক্তারা বলেন,শহীদদের রক্তে গড়া এই বাংলাভাষা বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে। অথচ সর্বস্তরে বাংলাভাষার প্রচলন নেই। তাই সর্বত্রই বাংলাভাষা চালু করা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।
