ইমরান খান রাজ: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে ভাষা শহিদদের ফুলেল শ্রদ্ধা জানায় বিডি ক্লিন দোহার উপজেলা শাখার সদস্যরা। ২১শে ফেব্রুয়ারি সকালে দোহার উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা। এসময় ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে এবং পরে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
