নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে বটিয়া যুব সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান শুরুতে বটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বটিয়া যুব সংঘের সভাপতি মো. সালাহ্ উদ্দিনের নিজস্ব অর্থায়নের একটি শহিদ মিনার উদ্বোধন করেন আগত অতিথিরা।
বটিয়া যুব সংঘের সভাপতি মো. সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জয়নাল আবেদিন, মো. আলমাছ উদ্দিন কমিশনার, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগের উপ-কমিটির সহ-সম্পাদক শরীফ হাসান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আরমান হোসেন অপু, দোহার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাবেক ছাত্রনেতা সিকান্দার আলী, মোশারফ হোসেন, আওলাদ হোসেন রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হুসাইন, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজামসহ বটিয়া যুবসংঘের অন্যান্য সদস্যরা।
