শ্রীনগরে প্রবাসী সংগঠন হিলফুলফুজুল যুব সমাজের উদ্যােগে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মাদককে না বলি সুস্থ্য সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ও সমাজ থেকে মরণব্যাধি মাদককে নির্মুল করার লক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রবাসী সংগঠন হিলফুলফুজুল যুব সমাজের উদ্যােগে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের মুন্সীরহাটি মোড়ে মুন্সীরহাটি,চকেরপাড়া,বাঙ্গাছাড়া এলাকাবাসী ও প্রবাসী সংগঠন হিলফুলফুজুল যুব সমাজের আয়োজনে এই মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ শেষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি মুন্সীরহাটি গ্রাম ঘুরে পূনরায় মানববন্ধন স্থলে এসে শেষ হয়।

প্রবাসী সংগঠন হিলফুলফুজুল যুব সমাজের হিমু তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে অংশ গ্রহন করে বক্তব্য রাখেন, শ্রীনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য মোশারফ হোসেন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মুন্সীরহাটি বাইতুন জান্নাত জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতী ইয়াকুব আলী আল কারীম,শ্রীনগর বাজার ব্যবসায়ী মহিউদ্দিন তালুকদার।

এসময় বক্তারা বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এছাড়াও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা প্রয়োজন।

আরো উপস্থিত ছিলেন, ফরহাদ শেখ, জুয়েল মাস্টার,
জয়নাল আবেদনীন, আহসান হাবিব আরিফ হাওলাদারসহ স্থানীয় প্রায় তিন শতাধিক এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *