দোহারে চেয়ারম্যান প্রার্থী আছির উদ্দিন খান বাচ্চুর উঠান বৈঠক, উন্নয়ন নিয়ে মুরব্বিদের সঙ্গে মতবিনিময়

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় আসন্ন নারিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছির উদ্দিন খান বাচ্চুর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উত্তর শিমুলিয়া ২ নং ওয়ার্ড ইটভাটা সংলগ্ন এলাকায় স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় মুরব্বিরা এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
চেয়ারম্যান প্রার্থী আছির উদ্দিন খান বাচ্চু বলেন, আমি নির্বাচিত হলে এলাকার মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে নারিশা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধান এবং ইউনিয়ন পরিষদের সেবাকে আরও জনবান্ধব করাই হবে আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, এলাকার প্রবীণ ব্যক্তিদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলব ইনশা আল্লাহ।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় মুরব্বিরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, নির্বাচনে আছির উদ্দিন খান বাচ্চু দায়িত্ব পান, তাহলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করেন এবং এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিবেন।
স্থানীয় মুরব্বি শেখ আরশেদের সভাপতিত্বে ও সাবেক যুবদল নেতা দ্বীন ইসলাম ডালু খাসালীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আযাদ আবুল খালাসী,শেখ আজিজুল, রেজাউল খালাসী, মো. নজরুল বেপারী, স্বেচ্ছাসেবক দলনেতা ফারুক তালুকদার, রিপন খালাসীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি যুবসমাজবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *