শ্রীনগরে জমিজমা নিয়ে মামলা মোকদ্দমার জেরে পাল্টাপাল্টি হামলা আহত-৩

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে মামলা মোকদ্দমার জেরে পাল্টাপাল্টি হামলায় ৩ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ঝুলদি এলাকায় পাল্টাপাল্টি এ হামলার ঘটনা ঘটে।
৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা ইসলামী যুব-আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান মিন্টুর সাথে দীর্ঘদিন যাবৎ পৈত্রিক বসতবাড়ির সম্পত্তি নিয়ে চাচা হারুন শেখে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা মোকদ্দমা ও স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হয়। শালিসে ভুক্তভোগী মিন্টুর প্রাপ্য অংশে সে টিনের বেড়া দেয় এবং রাস্তা বের করে রাস্তা দিয়ে চলাচল করে আসছে।
শুক্রবার দুপুরে চলাচলের সুবিধার জন্য রাস্তার মাঝখানে থাকা দুটি গাছ কেটেন ভুক্তভোগী মিন্টু পরিবার। এ সময় চাচা হারুন শেখসহ চাচাতো ভাই রিয়াজ শেখ,ভগ্নিপতি সজিব মাঝি,চাচাতো বোন হিমা ওনমীম আক্তারগং অজ্ঞাতনামা লোকজন নিয়ে বাধা দেয় এবং ভুক্তভোগীর দেয়া টিনের বেড়া ভাংচুর করে।
একপর্যায়ে এনিয়ে উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এতে ভুক্তভোগীর মা পিয়ারা বেগম, স্ত্রী রাশিদা আক্তার ও বোন সাথী আক্তার আহত হয় এবং আশপাশের লোকজন এগিয়ে আসলে হারুন শেখগং আহতদের প্রাননাশের হুমকি দেয়। পরিস্থিতি দেখে ভুক্তভোগী মিন্টু শেখ পুলিশের সহায়তা নাম্বার ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে

এ ব্যাপারে রিয়াজ শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে মিন্টু আমাদের সীমানার গাছ কাটলে আমরা বাধা দেই। এতে মিন্টুপক্ষ আমাকেসহ আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে। আমরা থানায় অভিযোগ করেছি।
শ্রীনগর থানার এসআই গণেষ বিশ্বাস বলেন, ৯৯৯ ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি জমিজমা বিরোধের জেরে উভয়পক্ষের বিরোধ সৃষ্টি হয়েছে। আমি পরিস্থিতি স্বাভাবিক করে আসছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *