কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে ভয়াবহ আগুন :নিয়ন্ত্রণে কাজ করছে ১২টি ইউনিট

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের আগা নগরে জাবালে নূর সুপার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের ১২টি ইউনিট একত্রে কাজ করছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার ভোর সাড়ে পাঁচটায় মার্কেটের আন্ডার গ্রাউন্ডের ঝুট কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন মার্কেটে ছড়িয়ে পড়তে পাড়ে বলে ধারনা করা হচ্ছে। দশ তলা বিশিষ্ট এই ভবনের প্রথম, দ্বিতীয় তলা মার্কেট এবং বাকী তলায় উপরে ফ্ল্যাট বাসা।

আগুনের খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট, লালবাগ, মিরপুর, সদরঘাট নদী ও সিদ্দিক বাজার হেডকোয়ার্টার এই ছয়টি ফায়ার স্টেশনের ১২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এ সময় মার্কেটের উপরে ফ্ল্যাট বাসা থেকে ৪২ জনকে অখ্যাত অবস্থায় সিড়ি দিয়ে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, আনসার ও উপজেলা প্রশাসন অবস্থান করছে।

এখন পর্যন্ত অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *