এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
শনিবার দুপুর ১২ টায় শ্রীনগর জমজম টাওয়ারের সামনে থেকে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে ও উপজেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি আশরাফ হোসেন মিলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলো মোড়ে এসে শেষ হয়ে পথসভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন খান।
এছাড়াও বিক্ষোভ অংশগ্রহণ করেন, উজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক আবুল কালাম কানন, যুগ্ম সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন,জহিরুল হক মামুন,সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল,শহিদুল ইসলাম কাড়াল,দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম,যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস,সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ, কৃষকদলের সদস্য শেখ অরুন, ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক নুর ইসলাম বেপারী, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, মিন্টু শেখসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
