দোহারে গুড নেইবারস্ বাংলাদেশ উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করেছে এনজিও সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার ইকরাশী গ্রামের কার্যালয়ে দুই শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংস্থার দোহার সিডিপি’র ম্যানেজার বিপুল রেমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুন ইয়াকুব। সংস্থার দোহার সিডিপি’র স্যোশাল এন্টারপ্রাইজ অফিসার কে এম আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিল্পী বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *