কেরানীগঞ্জে র‌্যাবের হাতে ছয় ছিনতাইকারী আটক

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ৬ ছিনতাইবারীকে আটক করেরছে র‌্যাব-১০ এর সদস্যরা। রোববার রাতে দক্ষিন কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো. শাহিন(২৮), মো. বাবু (৩০),মো. রুবেল(২৬),মো. রাহুল(২৪), মো. কাউছার((২৫) ও মো. রাসেল(২৪)।
র‌্যাবসুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এ এসপি মো. আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডার এডি আমিনুল আসলামের নেতৃত্বে ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর অভিযান চালিয়ে ওই ছয় ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১টি চাইনীজ কুঠার, ৩টি চাকু, ২টি লোহার রড, ২টি মোবাইল সেট ও খিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *