নবাবগঞ্জ ফুটবল একাডেমির যুগপূর্তীতে ফুটবললিগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ ফুটবল একাডেমির একযুগপূর্তী উপলক্ষে ফুটবল লিগ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে উদ্বোধনী খেলায় এফসি নবাবগঞ্জ মাস্টারকে ০-১ গোলে পরাজিত করে এফসি নবাবগঞ্জ চ্যালেঞ্জার্স। উদ্বোধন করেন কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দোহার নবাবগঞ্জ কলেজের ক্রীড়া শিক্ষক আতাউর রহমান, জয়পাড়া ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল বাশার। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জহিরুল আলম স্বপ্নীল, রাহাত মাহমুদ, মেহেদেী হাসান রানা, মিরাজ মোল্লা, রিয়াদ হোসেন প্রমুখ। খেলায় ধারাভাষ্যে ছিলেন রাবিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মহি উদ্দিন, মো. হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *