দোহারে ইলিয়াস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাইপাড়াকে হারিয়ে নারিশা সেমিফাইনালে

আব্দুল রাহিম:  “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহারে মাহমুদপুর যুব সংঘের উদ্যোগে ইলিয়াস খান স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ইউনুস আলী খান বাড়ির মাঠে মাহমুদপুর যুব সংঘের আয়োজনে এ খেলার ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় দোহার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহমুদপুর যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ইউনুস আলী খান চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ও ঢাকা জেলা বিএনপির আইন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তালেব সিকদার।

খেলায় নারিশা পশ্চিমচর যুব সংঘ বনাম রাইপাড়া সানফ্লাওয়ার ক্লাব দল দুটি অংশগ্রহণ করে। পরে রাইপাড়া সানফ্লাওয়ার ক্লাবকে ০-২ গোলে হারিয়ে নারিশা পশ্চিমচর যুব সংঘ চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে উঠে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী হুমায়ুন আহমেদ, বিএনপি নেতা মাহবুব বেপারী।

খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন, মাহমুদপুর যুব সংঘের সিনিয়র সহ সভাপতি শাহিন মুন্সি (মহসীন) ,সাধারন সম্পাদক সুমন কাজী, কোষাধ্যক্ষ নিরব মোল্লা, সাংগঠনিক সম্পাদক সায়মন বেপারী, ক্রীড়া সম্পাদক নাফিস খান, সমাজকল্যাণ সম্পাদক ফেরদৌস বেপারীসহ মাহমুদপুর যুব সংঘের সকল সদস্যবৃন্দ।

পরে চ্যাম্পিয়ান দল নারিশা পশ্চিমচর যুব সংঘের প্লেয়ারকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *