সিরাজদিখানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মীর সরফত আলী সপু’র পক্ষ থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখর নগর ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ।

এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন পিন্টু,উপজেলা তাতি দলের দলের সদস্য সচিব সজিব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদ মোল্লা, যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবির টুটুল, উপজেলা নারীও শিশু অধিকার ফোরামের যুগ্ন আহবায়ক আল সাহাত খান, যুগ্ন আহবায়ক সুমন, কেয়াইন ইউনিয়ন আহবায়ক আব্দুর রহিম, কেইয়েন ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ফায়সাল আলি বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম, সহ সভাপতি লিমন, চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শোয়েব শেখ,চিত্রকোট মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি আশরাফুল, জিয়া সাইবার ফোর্স ফয়সাল আহমেদ রাব্বি সহ-সভাপতি ইমন মোল্লা সহ সভাপতি  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *