কেরানীগঞ্জে অটো ছিনতাই করে চালককে হত্যা: গ্রেফতার ৪

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে অটো ছিনতাই করে চালক বাচ্চু মিয়া(৫৫) হত্যা মামলায় ৪ আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ হৃদয় (২১),মাহমুদুল ইসলাম হাসান (৩০),মোঃ সাহেদ(১৭) ও মোঃ নুরুল ইসলাম (৩৮)। ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমের এই তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, গত ৭অক্টোবর বিকালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ৯৯৯ ফোন কলের মাধ্যমে জানতে পারে যে, মডেল থানার রোহিতপুর ইউনিয়নের সবুজ ছায়া গোল্ডেণ সিটি আবাসনের ১নং রোডের পশ্চিম মাথায় কাশবনের ভিতরে অজ্ঞাতনামা ব্যক্তি যার বয়স আনুমানিক ৬৫ বছর এর মৃতদেহ পাওয়া গেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর একটি চৌকস টিম ঘটনাস্থানে উপস্থিত হয়ে ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ আভিযানিক কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জাম পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে, ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম গত ৯ অক্টোবর মামলার ঘটনার সাথে জড়িত সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের জন্য ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল,দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে হৃদয়,মাহামুদুল ইসলাম হাসান সাহেদ, নুরুল ইসলাম ‘কে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামী হৃদয়, সাহেদ, হাসান জানান যে, গত অক্টোবর সন্ধ্যায় অটো চালক বাচ্চু মিয়াকে ভাড়া করিয়া ঘটনাস্থলে নিয়া যায় এবং ঐখানে তাদের অপরাপর সহযোগীদের সহায়তায় অটো চালক বাচ্চু মিয়াকে হত্যা করিয়া অটো নিয়া চলে যায় এবং অটোর ব্যাটারী খুলিয়া ধৃত আসামী নুরুল ইসলাম এর নিকট ২৩,২০০ টাকায় টাকা বিক্রি করে আসামীরা টাকা ভাগবাটোয়ারা করে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করে এবং বিস্তারিত বর্ণনা দেয়। তাদের দেওয়া তথ্য মতে ঘটনায় লুন্ঠিত অটোর ৪ টি ব্যাটারীর উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *