নিজস্ব প্রতিবেদক : সাবেক ডিআরইউ নেতা ও দৈনিক বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য আজাদ হোসেন সুমন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন))। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৮টা ৪০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বুধবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে তার জানাজা সম্পন্ন হয়।
