ঢাকার নবাবগঞ্জে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায়  আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় উপজেলার ফটক থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, উপজেলা প্রকৌশলী আনোয়ার রহমান, নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন, শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, আলিমুর রহমান খানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *