নারানপুর বাইতুল আমান দারুল উলুম মাদরাসার বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মো: কামাল হোসেন : বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নারানপুর বাইতুল আমান দারুল উলূম মাদরাসার সভাপতি আবুল বাসার মুন্সীর সভাপতিত্বে মাদরাসার বার্ষিক পরিক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমি এই মাদরাসার অবকাঠামোগত উন্নয়নেরর জন্য চেষ্টা করবো। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা শিক্ষকদের এবং মা বাবার কথা শুনবে। তোমরা ভাল করে পড়ালেখা করবে অনেক বড় হতে পারবে। ” অনুষ্ঠানে অতিথিদের এবং মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলাল হোসাইন, মহিলা মেম্বার মনোয়ারা বেগম, মাহমুদপুর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলি, স্বাস্থ্য কর্মকর্তা মোহাব্বত আলি মৃধা, মসজিদ কমিটির ক্যাসিয়ার মুক্তার হোসেন রানাসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *