নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পালামগঞ্জ বাজারে দয়াল অলংকার নিকেতনে চুরির ঘটনা ঘটেছে। এতে দুবৃত্তরা দেড় ভরি স্বর্ণ ও ৫০ ভরি রৌপ্য নিয়ে যায়।
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার পালামগঞ্জ বাজারের বটতলায় দয়াল অলংকার নিকেতনের দোকানের উপরের টিন কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় দোকানে থাকা লকার ভেঙে ভিতরে থাকা দেড় ভরি স্বর্ণ ও ৫০ ভরি রৌপ্য নিয়ে যায়। যার বাজার মুল্য ১ লাখ ১৫ হাজার টাকা বলে জানায় দোকানের মালিক। এ বিষয়ে দোকানের মালিক দয়াল চন্দ্র সুত্র জানায়, প্রতিদিনের মতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ দোকানের শার্টার খুলে ভিতরের মালামাল ছড়িয়ে ছিটিয়ে ও লকারের দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে দোহার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি জানান, তার লকারে থাকা গ্রাহকের অর্ডারকৃত স্বর্নালংকার নিয়ে গেছে। বাজারের পাহারাদার থাকা অবস্থাতেও এধরণের চুরির ঘটনা ঘটায় অন্য ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন।
