এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী ( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে গভীর রাতে রাস্তা ব্লক করে ডাকাতি চেষ্টার ঘটনায় আন্তঃজেলার পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চাঞ্চল্যকর ওই ঘটনার ভিডিও দেখে জড়িতদের সনাক্ত করে পুলিশ।
মঙ্গলবার (৬মে) দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় তিনটি দেশীয় ধারালো অস্ত্র।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- পটুয়াখালী জেলার ফজর আলীর ছেলে মো: কামাল ওরফে সিএনজি কামাল, একই জেলার খলিল সরদারের ছেলে ইসমাঈল সরদার ও শাহ আলম মোল্লার ছেলে রাসেল মোল্লা এবং মাদারীপুর জেলার কাঞ্চন বেপারীর ছেলে রমজান বেপারী ও সারোয়ার হোসেনের ছেলে লিমন মাতব্বর। তারা সকলেই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া বাড়িতে থেকে এক্সপ্রেসওয়েতে ডাকাতি করতো।
বুধবার (৭ মে) বিকালে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত এবং ইতিপূর্বে তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলেও জানান তিনি। অপর এক ডাকাতকে গ্রেপ্তারে অভিযান করছে পুলিশ।
প্রসঙ্গত, গত সোমবার রাত ২টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ ক্যামেরায়। তবে গাড়ি চালকের দক্ষতায় অল্পের জন্য গাড়িয়ে সরিয়ে রক্ষা যায় যাত্রীরা। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ড্যাশক্যামে ফুটেজে দেখা যায়, সঙ্গবদ্ধ ডাকাত চক্রটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ছনের আটি ফেলে ব্লক করে রেখেছে। এসময় রাস্তা ধরে এগিয়ে গেলে ডাকাতের কবলে পড়ে গাড়িসহ যাত্রীরা। আশেপাশ থেকে প্রথম ৪জন ও পরে আরো দুইজন ডাকাত বের হয়ে দেশীয় অ’স্ত্র নিয়ে হামলা চালায়। তবে এসময় ডাকাতের কবলে পড়া গাড়ির চালকের দক্ষতায় গাড়িটি পেছনে চালালে কোন ক্ষয়ক্ষতি ছাড়াই রক্ষা পায়
