সিংগাইরে গণসংযোগ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষন অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:  মানিকগঞ্জের সিংগাইরে গণসংযোগ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষন দেয়া হয়েছে। বুধবার(৭ মে) সকাল ১০ টার দিকে উপজেলা ফায়ার স্টেশনের আয়োজনে উপজেলা বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা বাজারে ব্যবসায়ীদের মাঝে গনসংযোগ ও প্রশিক্ষন দেয়া হয়। উপজেলা ফায়ার স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) মো.মহিবুর রহমানের নেতৃত্বে গণসংযোগ ও মহড়া প্রদর্শন অংশ নেন স্থানীয় ব্যবসায়ীরা।

প্রশিক্ষনের শুরুতে গণ-সংযোগ করা হয় এবং পরবর্তীতে বাজার ও দোকানদারদের একত্রিত করে ড্রামের ভিতরে চটের বস্তার সাহায্যে তেলের আগুন কিভাবে নির্বাপন করতে হয়,তা দেখানো হয় । পোর্টেবল অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে কিভাবে আগুন নেভানো হয় সে বিষয় আলোচনা হয়।

এ সময় আগুন নির্বাপন মহড়ায় উপস্থিত সকলকে সচেতন করা হয়।এবং পরিশেষে সিংগাইর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মহড়ায় উপস্থিত সকল ধন্যবাদ দিয়ে মহড়া কার্যক্রম শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *