নাজমুল হোসেন অন্তর : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্রাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিমেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস ( প্রত্যাশা ২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাসবন্ধু ফোরাম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার হলিডে রেস্তুরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সহ-সভাপতি ইয়াসমিন আক্তার, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক পদে এম.এ মজিদ, সদস্য আব্দুল হামিদ, লিজা আক্তার, বিউটি আক্তার, শিরিন আক্তার, নবাবগঞ্জ উপজেলার ব্রাক মাইগ্রেশনের প্রোগ্রাম অর্গানাইজার আবুল কালাম সহ ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
