এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পেশি শক্তি ব্যবহার করে বিরোধপূর্ণ সম্পত্তির গাছ জোড় পুর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ গাছ কেটে নেয়ার অভিযোগ উঠে ঐ এলাকার মন্টু দাস,ঝন্টু দাস ও বিপুল দাসদের বিরুদ্ধে।
ভুক্তভোগী নারীর অভিযোগ সুত্রে জানা যায়, তার স্বামী মৃত সুজিত কুমার রায় মাইজপাড়া মৌজার প্রায় ৩৪ একর সম্পত্তি পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক ও দখলদার। এ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞ দেওয়ানী আদালতে
১০৫৩ নং মোকদ্দমা চলমান রয়েছে। আদালতে মামলা মোকদ্দমা চলমান থাকাবস্থায় একই এলাকার মন্টু দাস, ঝন্টু দাস ও মৃত বলরাম দাসের ছেলে বিপুল দাসগং শনিবার সকালে বিরোধপূর্ণ সম্পত্তিতে থাকা দুইটি বড় বড় রেট্রি(কড়ই) গাছ কেটে নিয়ে যায়। এতে ভুক্তভোগী নারী বাধা নিষেধ করলে তাকে নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে করা হয়।
বিরোধপু্র্ণ সম্পত্তির গাছ কর্তনের ব্যাপারে বিপুল দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা ১১ শতাংশ ও ঝন্টু দাস সাড়ে ৫ শতাংশ ও মন্টু দাস সাড়ে ৫ শতাংশ সর্বমোট ২২ শতাংশ সম্পত্তি গত ১০ বছর আগে জাহেদা খাতুন নামে জনৈক নারীর কাছ থেকে ক্রয় সুত্রে মালিক হয়ে আমরা ভোগদখলে আছি। আমরা আমাদের জমির গাছ কর্তন করছি
