আব্দুল রাহিম: ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা হারুন-অর-রশীদ মাস্টার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার সকালে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের জয়নালের মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ ।
এসময় উপস্থিত ছিলেন বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব মিয়া, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মান্নান, আল-মামুন লাভলু মোল্লা, ডা. ইলামদ্দিন, নজরুল ইসলাম লিটন, অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম ভূঁইয়া, তোতা মোল্লা, মশিউর রহমান রিপনসহ আরও অনেকে।
গত বুধবার বাড়ি থেকে হাঁটতে বের হোন হারুন-অর-রশীদ মাস্টার । এসময় বাহ্রা স্কুলের কাছে পদ্মানদীর পাড়ে তাঁকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির উপদেষ্টা এবং বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী জানান, নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে সামসুদ্দিন মেম্বারকে প্রধান আসামিসহ ৭ জনের নাম উল্লেখ করে, এবং আরও ১০/১৫ জন অজ্ঞাতনামা, ব্যাক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকা-ের ঘটনায় এজাহার নামীয় ১ জনকে আটক করা হয়েছে। গুরুত্বসহকারে হত্যাকা-ের রহস্য উদঘাটনে কাজ চলছে।
