শ্রীনগরে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পেশি শক্তি ব্যবহার করে বিরোধপূর্ণ সম্পত্তির গাছ জোড় পুর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ গাছ কেটে নেয়ার অভিযোগ উঠে ঐ এলাকার মন্টু দাস,ঝন্টু দাস ও বিপুল দাসদের বিরুদ্ধে।

ভুক্তভোগী নারীর অভিযোগ সুত্রে জানা যায়, তার স্বামী মৃত সুজিত কুমার রায় মাইজপাড়া মৌজার প্রায় ৩৪ একর সম্পত্তি পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক ও দখলদার। এ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞ দেওয়ানী আদালতে
১০৫৩ নং মোকদ্দমা চলমান রয়েছে। আদালতে মামলা মোকদ্দমা চলমান থাকাবস্থায় একই এলাকার মন্টু দাস, ঝন্টু দাস ও মৃত বলরাম দাসের ছেলে বিপুল দাসগং শনিবার সকালে বিরোধপূর্ণ সম্পত্তিতে থাকা দুইটি বড় বড় রেট্রি(কড়ই) গাছ কেটে নিয়ে যায়। এতে ভুক্তভোগী নারী বাধা নিষেধ করলে তাকে নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে করা হয়।

বিরোধপু্র্ণ সম্পত্তির গাছ কর্তনের ব্যাপারে বিপুল দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা ১১ শতাংশ ও ঝন্টু দাস সাড়ে ৫ শতাংশ ও মন্টু দাস সাড়ে ৫ শতাংশ সর্বমোট ২২ শতাংশ সম্পত্তি গত ১০ বছর আগে জাহেদা খাতুন নামে জনৈক নারীর কাছ থেকে ক্রয় সুত্রে মালিক হয়ে আমরা ভোগদখলে আছি। আমরা আমাদের জমির গাছ কর্তন করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *