নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ও বিনা অনুমতিতে তৈরি করা হচ্ছে খোলা লাচ্ছা সেমাই।
নবাবগঞ্জ উপজেলার আগলা বাজারে মুদি দোকানদার রাজিব এই খোলা লাচ্ছা সেমাই তৈরি করে বাজারে বিক্রি করছে। এ ধরনের অস্বাস্থ্যকর সেমাই খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পরছেন অনেকে।
এবিষয়ে দোকান দার রাজিব বলেন, প্রতিবছরই আমরা কয়েকদিন এই সেমাই তৈরি করি নিজেদের জন্য এবং পাশাপাশি বিক্রি করি। বেকারিতে সেমাই তৈরি করতে কোন অনুমতিও লাগে না বলে জানানা তিনি।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, আমরা সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবো।
