প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সিংগাইর পৌরসভার ৩ হাজার ৮১পরিবার

 সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার দুঃস্থ ও অসহায় ৩ হাজার ৮১ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার। শনিবার (৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে সিংগাইর পৌরসভা কার্যালয় পৌর মেয়র আবু নাঈম মো.বাশার এ ঈদ উপহার ভিজিএফ’র চাল আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল তুলে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন,সিংগাইর পৌর প্যানেল মেয়র মো. সমেজউদ্দিন, পৌর নির্বাহি কর্মকর্তা বেগম ইরানী আক্তার, ট্র্যাক অফিসার মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *