কেরানীগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অটো রিক্সা ছিনতাই সত্রের ৫ সদস্যকে ছিনতাই হওয়ার ৬ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটো রিক্সা, মোবাইল ফোন ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হচ্ছে মোঃ শামীম আহমেদ (২৮),মোঃ হাসান (৩০),মোঃ ইসমাইল (২৮),মোঃ ইমদাদুল হক (২২)ও মোঃ আবু তাহের (৩০)। আজ শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীর। প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গত শুক্রবার কদমতলির গোল চত্বর এলাকায় রাত ৮টার সময় দুইজন অজ্ঞাতনামা ছিনতাইকারী যাত্রী বেশে মোঃ আশিক মিয়া নামে এক রিকশাচালকের অটো রিক্সায় ওঠে। তারা দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে যাবে বলে আশিক মিয়ার অটো রিক্সাটি ৬০ টাকায় ভাড়া করে আব্দুল্লাহপুরের কদমপুরে নিয়ে আসে। এ সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা আরো তিন ছিনতাইকারীসহ তারা পাঁচজনে একত্রে অটো রিক্সাচালক মোঃ আশিক মিয়াকে হাত-পা বেঁধে পাশের একটি জঙ্গলে ফেলে দিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন, নগদ আট হাজার টাকা ও তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে অটো রিক্সা চালকের আত্মচিৎকারে পথচারীরা তাকে উদ্ধার করে। এই ঘটনায় অটো চালক আশিক মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এই মামলা দায়েরের ৬ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির মাধ্যমে কেরানীগঞ্জসহ মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই অটোরিক্সা ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটো রিকশাটি, মোবাইল ফোন ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *