মো. আব্দুল গনি কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ সমবায় কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। কেরানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাহুল আমীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম, সহকারী প্রশিক্ষক মো. সাইদুর রহমান, উত্তরন সমবায় সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক আকন ও কেরানীগঞ্জ মহিলা উন্নয়ন সমিতির সভাপতি শামীমা সুলতানা প্রমুখ।
