নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উঠানবৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. চঞ্চল মোল্লা। সোমবার বিকেলে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাজিরটেক এলাকায় উঠানবৈঠকটি অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় অংশ নেয় প্রায় হাজারো নারী পুরুষ।
আগামী নির্বাচনে চঞ্চল মোল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।
নির্বাচনে জয়ী হতে পারলে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও রাস্তা-ঘাট নির্মাণ করে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার করেন চঞ্চল মোল্লা।
আজিজ মাস্টারের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, মো. মাঈনুদ্দিন ,কাজী আবুল হাসেম, লতিফ মোল্লা, ফয়জল তালুকদার, এনামুল হক, আমির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
