মো. আব্দুল গনি কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস কতৃক আজ (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল পাঠ্য বই প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলী, মো. জিয়াউর রহমান, পলি রানী সরকার, ঝর্না রানী পাল, মো. আখলাকুর রহমান প্রমুখ।
