দোহার প্রেসক্লাবের উপদেষ্টা আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা। বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি অলি আহাম্মদ, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানী, যুগ্ম-সম্পাদক শেখ সোহেল রানা, সহ-সভাপতি অলি আহাম্মদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য তারেক রাজিব, অর্থ-সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইাময়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সদস্য সুজন হোসেন, মো.জোবায়ের ,আয়ান মাহমুদ,কামাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *