মাস্ক না পড়ায় জরিমানা, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় জনগণকে সতর্কবার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে বুধবার (২৩ জুন) উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঐ এলাকার বাজারে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করা হয়৷ এসময় মাস্ক না পড়ে ঘুরাফেরা করায় ৮ জনকে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল প্রতিবেদককে জানান, মাস্ক না পড়ে ঘুরাফেরা করার দায়ে ৮ জনকে ২৮০০ টাকা অর্থদণ্ড দেন ৷ এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়,এই অভিযান চলমান থাকবে। সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *