নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক সংগঠন ‘টিম দোহার’। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানী, কার্যকরী পরিষদের সদস্য তারেক রাজিব ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী জোবায়ের আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, টিম দোহারের উপদেষ্টা আব্দুল জব্বার সভাপতি আক্তারুজ্জামান সোহেল,সিনিয়র সহ-সভাপতি ফারুক শিকদার, সহ-সভাপতি শাকিল মাহমুদ জ্যাকি, সাধারণ সম্পাদক কবির হোসেন,যুগ্ম-সম্পাদক মো.রাসেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু, প্রচার সম্পাদক নূর-ইসলাম বাবু, অর্থ-সম্পাদক এম আজিজুল হক বোরহান,সদস্য মো.হাসিব প্রমুখ।
