নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলমাস উদ্দিন,আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাশার মৃধা, তৈয়বুর রহমান তরুণ,সাবেক ছাত্রনেতা মো. আলমগীর হোসেন, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মন্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক সজল আশ্রাফ খান, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সাঈফ হোসেন, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, সাবেক ছাত্রনেতা শিহাব-উর রহমান শিকদারসহ আরও অনেকে। পরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনের আয়োজনে উপজেলা পরিষদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
