মো. রকিবুল হাসান বিশ্বাস : মানিকগঞ্জের সিংগাইরে ১টি মুদি দোকানে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। শুক্রবার দিনগত রাত ১০ টার দিকে উপজেলার সিংগাইর-মানিকনগর সড়কের সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর বাসষ্ট্যান্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ মুদি দোকানের মালিক ওই এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে রতন মিয়া।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পরে। এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষনে দোকানের মালামাল সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে দোকান মালিক রতন মিয়া বলেন- আমার পরিশ্রমের টাকা ও ধার-দেনা করে দোকানটি করতাম মুহূর্তে সব শেষ হয়ে গেল। তিনি আরও জানান- দোকানে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মালামাল ছিল যার কিছুই বের করতে পারিনি।
