নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ও কুসুমহাটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের চাদর ও কম্বল উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাস্তা এলাকায় তার নিজ বাড়িতে কুসুমহাটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের হাতে এই উপহার তুলে দেন তিনি। এর আগে নয়াবাড়ি ইউনিয়নসহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার পৌঁছে দেয়া হয়।
এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। মানবতাই সবচেয়ে বড় ধর্ম। তাই মানুষকে ভলোবাসা দিয়ে মন জয় করতে হবে। ধর্ম,বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসতে হবে। তাই আজ মুক্তিযোদ্ধাদের উপহার দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি আরও বলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান আমাদের নেতা, তার কল্যাণে আজ দোহার-নবাবগঞ্জে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। আগামীতে আরও উন্নয়ন হবে। তাই সালমান এফ রহমানের সাথে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ, কে এম করম আলী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতিকার সুরকার বীর মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা মনির আহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
