নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে মরহুম গর্জন বেপারী স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বারুয়াখালীর ঐতিহ্যবাহী বাহেরচর মোহাম্মদ আলী ক্লাব আট দলের এ টুর্নামেন্টের আয়োজন করেন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন।
উদ্বোধক ছিলেন এনাম মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক (মেডিসিন) ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ডা. মোহাম্মদ বাবুল মিয়া। বাহেরচর মোহাম্মদআলী ক্লাবের সভাপতি মোহা. শওকত আলী লিপন এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজকর্মী এম এ বারী বাবুল মোল্লা, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারা, মিরাজুল ইসলাম ফনি, মোহা. সিদ্দিকুর রহমান খান, ক্লাবের উপদেষ্টা আব্দুর রশিদ, আব্দুর রহমান খোকন, ঢাকা জেলা যুবলীগের সদস্য আরিফুর রহমান খান। ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মিয়া ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম রাজু অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সুজন বাবু, সেলিম খান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহা. রাসেদ খান, যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক রমজান আলী, সাবেক ছাত্রলীগ নেতা নাহিদুল আলম নাদিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত প্রমুখ।
